ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:১৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:১৫:৪৮ অপরাহ্ন
পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই
রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ছোট ভাই ওবায়দুল হক তুহিন (৬০)।

এদিকে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাই আমিনুর হক আমিন ও তাঁর ভাগনে জিয়াউল হক রতনের হামলায় ছোট ভাই মাথা ফেটে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।স্থানীয়রা বড় ভাই আমিনুর ও তার ভাগ্নে রতনকে আটক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

সম্প্রতি উপজেলার মাড়িয়া গ্রামে আমিনের মুরগির খামারের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর জখম তুহিনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

হামলাকারীরা হলেন আমিনুর হক আমিন উপজেলার মৃত আজিজুল হকের পুত্র ও জিয়াউল হক রতন হারেজ উদ্দিন মাষ্টারের পুত্র। তিনি দুর্গাপুর ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক। এদিকে শিক্ষক হয়ে এমন হামলার ঘটনায় জড়িত থাকায় তার বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গ্রামের সাধারণ মানুষ।

ভুক্তভোগী ছোট ভাই তুহিনের অভিযোগ, আপন দুই ভাই দীর্ঘদিন ধরে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসার আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী তাঁর পাওনা প্রায় দেড় কোটি টাকা। কিন্তু বড় ভাই আমিনুর হক আমিন দীর্ঘদিন ধরে সেই টাকা বুঝিয়ে দিচ্ছেন না। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।

তুহিন আরও অভিযোগ করেন, গত রোববার দুপুরে পাওনা টাকা চাইতে গেলে বড় ভাই আমিনুর হকের নেতৃত্বে তাঁর ভাগনে জিয়াউর হক রতনসহ কয়েকজন তাঁর ওপর ফিল্মি স্টাইলে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে  রক্তাক্ত জখম হয়।আহত ওবাইদুল হক তুহিন বলেন, ‘আমরা দুই ভাই মিলে দীর্ঘদিন ব্যবসা করেছি। ব্যবসার টাকা বুঝিয়ে না দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। পাওনা টাকা চাইতে গেলেই হুমকি-ধমকি দেওয়া হয়।রোববার টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছি।

তুহিনের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামী আপন বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করে। কিন্ত্ত বড় ভাই কৌশলে তুহিনের প্রাপ্য টাকা আত্মসাৎ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়