ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৮:৪৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৮:৪৮:৫৯ অপরাহ্ন
স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে
 
ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ শ্বশুরবাড়ির সাত সদস্যকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে এক ক্যাবচালকের বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। হত্যার পর মরদেহগুলো শহরের বিভিন্ন স্থানে ফেলে দেওয়ারও অভিযোগ রয়েছে।

অভিযুক্তের নাম ইন্দুশেখর। তিনি বেঙ্গালুরুর রাজাজিনগর এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন তাঁর স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, পরিবারের দুই সদস্য দিব্যা ও নলিনী এবং শিবকুমারের সাত বছর বয়সী ছেলে পুনীত।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রায় ২০ বছর আগে সুনীতার সঙ্গে ইন্দুশেখরের বিয়ে হয়। তবে কয়েক বছর ধরে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। স্ত্রীর পরিবারের সদস্যদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ নিয়ে ইন্দুশেখরের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা তদন্তকারীদের।

অভিযোগ রয়েছে, প্রথমে স্ত্রীকে হত্যার পর পার্টির কথা বলে দুই শ্যালককে নিজের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেন ইন্দুশেখর। পরে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হয়। ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

হত্যার পর নিজের ক্যাবে করে মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। ঘরের রক্তের দাগ মুছতে রাসায়নিক ব্যবহারের তথ্যও পেয়েছে পুলিশ। মরদেহ সরানোর কাজে অভিযুক্তের নাবালিকা মেয়ের সহায়তা ছিল বলেও অভিযোগ উঠেছে।

শ্রীরামপুরা থানায় নিখোঁজের অভিযোগের সূত্র ধরে তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদে ইন্দুশেখরের পরস্পরবিরোধী বক্তব্যে পুলিশের সন্দেহ বাড়ে। পরে জেরায় তিনি সাতজনকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ইতোমধ্যে নন্দী পাহাড়ের পাদদেশ থেকে সাত বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলোর সন্ধানে তল্লাশি চলছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়