ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত মেরুদণ্ড সুস্থ রাখতে প্রতিদিন মেনে চলুন এই ৫ অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায়? অবহেলা না করে জেনে নিন কারণ খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:২৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:২৮:০৭ অপরাহ্ন
মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন
রাসায়নিক সারের সুষম ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে রাজশাহীর মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদে অ্যাপসভিত্তিক সার সুপারিশের প্রয়োগ ও বাস্তবায়ন পর্যবেক্ষণে উপজেলার চান্দোপাড়া, বিদিরপুর, ধুরইল, মোহনপুর ও আমগাছী এলাকার প্রদর্শনী আমন ধানের মাঠ পরিদর্শন করেন মনিটরিং টিমের সদস্যরা। এ সময় কৃষকদের নিয়ে উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে ধানের বর্তমান অবস্থা, জমিতে সার প্রয়োগের পদ্ধতি এবং খামারি অ্যাপসের সুপারিশ অনুসরণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি সঠিক মাত্রা ও সময়ে সার প্রয়োগ, সারের অপচয় রোধ এবং মাটির উর্বরতা সংরক্ষণে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।

উঠান বৈঠকে কর্মকর্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি মাটির স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই খামারি অ্যাপসের সুপারিশ অনুযায়ী সুষম সার ব্যবহার করলে কৃষকের ব্যয় কমবে এবং মাটির উর্বরতা রক্ষা পাবে। এর মাধ্যমে আমন ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

মাঠ পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন কেজিএফের পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ) ড. মোঃ আককাছ আলী, ব্রি আঞ্চলিক কার্যালয় রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হাসান-অর-রশিদ, ডিএইর উপপরিচালক (বীজ ও অন্যান্য উপকরণ) ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, ডিএই রাজশাহীর উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, বিএআরসির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত