ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

ঐক্য ও সংহতির চেতনায় রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন:আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:৩৩:৪১ অপরাহ্ন
ঐক্য ও সংহতির চেতনায় রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন:আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন ঐক্য ও সংহতির চেতনায় রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন:আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন
জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত, প্রীতি ফুটবল ম্যাচ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও শিক্ষার্থীদের প্রতিযোগিতায় সারা দিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,
থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী,
পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহজাহান আলী,সাধারণ সম্পাদক মহসিন আলী,সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুর ইসলাম।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলিসহ অনেকে আলোচনায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তী সময়ে ৭ জুন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠনের মধ্য দিয়ে দেশে একদলীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ৩ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের সময় তিনি মুক্ত হন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গড়া, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন প্রজন্মের প্রসঙ্গে বক্তারা বলেন, ৭ নভেম্বরের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য তরুণদের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য ও সংহতির চর্চা আরও জোরদার করতে হবে বলেও তাঁরা মত দেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে আয়োজন করা হয় দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। দিবসটি উপলক্ষে এদিন বিকেলে রাণীশংকৈল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদ ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলা। উপজেলা পরিষদ ২-০ গোলে পৌরসভাকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী ও রানার্স-আপ দলকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এবং রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ৭ নভেম্বরের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় সর্বস্তরের মানুষ ইতিহাসের সেই দিনটির বিভিন্ন সচিত্র প্রতিবেদন দেখার সুযোগ পান।
একই দিনে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা।
 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর