ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:৪৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:৪৪:৩৩ অপরাহ্ন
নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  এবছরের প্রতিপাদ্য 'করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ'। 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা  সমবায় বিভাগ  জাতীয় পতাকা উত্তোলন, সমবায় শোভাযাত্রা,  আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচির আয়োজন করে।
 রোববার  (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ রেজাউল করিম।  এসময় আরও উপস্থিত ছিলেন 
 কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়। এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার মোট সাতটি সমবায় সমিতি ও দুজন সমবায়ীকে  সম্মাননা স্মারক  প্রদান করা হয়।  

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর