ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষায় গবেষণা ও এআই ব্যবহারে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:০৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:০৯:২০ অপরাহ্ন
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষায় গবেষণা ও এআই ব্যবহারে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষায় গবেষণা ও এআই ব্যবহারে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিক্ষাব্যবস্থায় গবেষণার গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সবাইকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। আমরা এখন 'গ্লোবাল ভিলেজে' বসবাস করছি। এ বাস্তবতায় নিজেদের সক্ষমতা বাড়াতে গবেষণার বিকল্প নেই। তাই শিক্ষকদের উন্নত ও মানসম্মত গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী দিনের শিক্ষাব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। তবে প্রযুক্তির যথাযথ ব্যবহারের পাশাপাশি এআইয়ের অপব্যবহার রোধেও সতর্ক থাকতে হবে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদেরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করতে এআই ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন।

আগামীর বাংলাদেশ গঠন এবং দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা