ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:৩৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:৩৫:৩৯ অপরাহ্ন
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বিশেষ সম্মাননা-২০২৬ পেয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিসচা’র ১১তম মহাসমাবেশে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাসচিব লিটন এরশাদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি, আজীবন সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লায়ন মো. গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি নিসচা গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ওই শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিসচা’র কেন্দ্রীয় কমিটিতেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। ২০০৬-২০০৮ মেয়াদে নির্বাহী সদস্য, ২০০৮-২০১২ মেয়াদে কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ২০১২-২০১৯ মেয়াদে যুগ্মমহাসচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০১৯-২০২১ মেয়াদে এক নম্বর নির্বাহী সদস্য এবং ২০২২-২০২৩ মেয়াদে পুনরায় যুগ্মমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ২০২৬-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অষ্টমবারের মতো যুগ্মমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি নিয়মিত সভা-সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমে লেখালেখি করে আসছেন। নিসচা’র পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করছেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ মেলভিন জোন ফেলো (এমজেএফ) উপাধিসহ দুই শতাধিক সম্মাননা পেয়েছেন তিনি।

পেশায় শিক্ষক গনি মিয়া বাবুল ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখার পাশাপাশি বর্তমানে ‘নিরাপদ নিউজ’-এর যুগ্ম সম্পাদক এবং ‘বাংলাদেশ সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে দীর্ঘদিনের অবদান। গাজীপুরের শ্রীপুরে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন। পিতার নামে প্রতিষ্ঠিত ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

নিসচা বিশেষ সম্মাননা-২০২৬ অর্জন করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা লায়ন মো. গনি মিয়া বাবুলকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর এই অর্জনকে সড়ক নিরাপত্তা আন্দোলন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা