পুরুষদের টেনিসের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মোঃ রাকীন রহমান রাকীন।
আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দলের চার খেলোয়াড় ও একজন কোচ আজ রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন। বাংলাদেশ দলের হয়ে খেলবেন রাজশাহীর সন্তান রাকীন রহমান।
রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করে রাকীন বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে চান তিনি। এ জন্য নিজের ও দলের সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী বলেন, ডেভিস কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাকীনের অংশগ্রহণ রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে রাকীন আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করে দেশের জন্য সম্মান বয়ে আনবেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :