ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

রবিবার (৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজেদের সংগৃহীত তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৩টি ঘটনায় ৩৮৬ জন স্বামী-স্ত্রী এবং ১৫৯টি ঘটনায় ৩১৮ জন পিতা-সন্তান নিহত হয়েছেন।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের দুই থেকে সাতজন পর্যন্ত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭২৮ জন। মাইক্রোবাসের ১৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭০৮ জন। প্রাইভেটকারের ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন, অ্যাম্বুলেন্সের ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন এবং বাসের ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের চারজন নিহত হওয়ার একটি ঘটনাও ঘটেছে।

পরিবারভিত্তিক প্রাণহানির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের একসঙ্গে যাতায়াতের প্রবণতা, মহাসড়কে অটোরিকশা চলাচল, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস ঘাটতি এবং চালকদের অদক্ষতা। পাশাপাশি চালকদের পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো ও ট্রাফিক আইন অমান্য করাকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের প্রাণহানি কমাতে মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ এবং গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে সরাসরি সংযোগ নিয়ন্ত্রণের সুপারিশ করেছে সংস্থাটি।

এ ছাড়া যানবাহন চলাচলে নজরদারি বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় পরিবারভিত্তিক প্রাণহানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা