ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লাস ওয়ান থেকে এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন বিদায়, মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা

সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৩৩:৫৩ অপরাহ্ন
সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর সিরিজে সমতা ফেরাতে সিলেট টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে পঞ্চম দিন পর্যন্ত লড়াই করেও জয়ের দেখা পায়নি টাইগাররা। শেষ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নেয় দুই দল। ফলে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সিলেট টেস্টের শেষ দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত সময় শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কারণে খেলা আর মাঠে না গড়ানোয় ড্র হয় ম্যাচটি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ হওয়ার পর স্পিনার জোমেল ওয়ারিকানের বলে জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। তার ব্যাট থেকে আসে ২১ রান।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়ে উইকেটটি আদায় করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ প্রথম সেশন শেষ করে ২ উইকেটে ৪৯ রান নিয়ে।

লাঞ্চের পর প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে তাদের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ১৩৫ রান। তবে ব্যক্তিগত ৮২ রানে ওয়ারিকানের বলে আউট হন হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ রান করেন তিনি। এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ওপর ভরসা রাখে বাংলাদেশ। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় ৭ রানে অপরাজিত ছিলেন লিটন এবং ১ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

এর আগে দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে আউট হন তিনি। ১৯৪ বলের ইনিংসে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করেন হজ।

এরপর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে ১ রানে ফেরান নাঈম হাসান।

তবে এরপর জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১১ বলে ২০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করে। জবাবে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ২৪২ রানের ইনিংসে ভর করে ৩৮৬ রান করে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় ক্যারিবীয়রা।

শেষ পর্যন্ত সিলেট টেস্ট ড্র হলেও দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে লড়াই করেও সিরিজে সমতা ফেরাতে ব্যর্থ হয় বাংলাদেশ।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্লাস ওয়ান থেকে এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন বিদায়, মিতুর

ক্লাস ওয়ান থেকে এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন বিদায়, মিতুর