ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লাস ওয়ান থেকে এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন বিদায়, মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা

বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫৯:১৯ অপরাহ্ন
বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব
রাজশাহীর বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গণ।

স্কুলের সভাপতি আলহাজ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ নজর দিতে শিক্ষকদের এবং সন্তানদের শিক্ষার বিষয়ে সচেতন থাকতে অভিভাবকদের পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল গফুর মিঞা ও বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এ ছাড়া বক্তব্য দেন উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী এবং বাঘা জাদুঘরের কাস্টোডিয়ান দবির উদ্দিন।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ লালনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া।

আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ-গানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাদ্যযন্ত্রে সহযোগিতা করে মোস্তাকের ব্যান্ড পার্টি।

অনুষ্ঠানে অংশ নেওয়া দুই শিক্ষার্থীর মা রুবিনা ও ফাইমা বেগম বলেন, স্কুলের পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের আনন্দিত ও উৎসাহিত করে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্লাস ওয়ান থেকে এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন বিদায়, মিতুর

ক্লাস ওয়ান থেকে এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন বিদায়, মিতুর