মা হতে চলেছেন সমান্থা রুথ প্রভু। জীবনের এই বিশেষ অধ্যায়ের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে প্রায়ই ভাগ করে নেন তিনি। তবে এখন প্রচলিত জাঁকজমকপূর্ণ মাতৃত্বকালীন ফোটোশুটের পথে হাঁটলেন না দক্ষিণী অভিনেত্রী। বরং একেবারে ঘরোয়া মেজাজে সোফায় বসে স্ফীতোদরের ছবি প্রকাশ করলেন সমান্থা।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সমান্থা। সেখানে দেখা যাচ্ছে, সোফায় একগাদা কুশনের উপর হেলান দিয়ে আরাম করে বসে রয়েছেন তিনি। পরনে লাল রঙের ছাপা কুর্তা এবং সাদা পাজামা। চোখে সানগ্লাস। দু’হাত দিয়ে আগলে রেখেছেন স্ফীতোদর। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “এটাকেই আমার মাতৃত্বকালীন ফোটোশুট বলে ধরে নিন।” অর্থাৎ, আলাদা করে কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, নিজের স্বাভাবিক ছন্দেই এই বিশেষ মুহূর্ত উদ্যাপন করতে চেয়েছেন তিনি। ছবি প্রকাশ্যে আসতেই সমান্থাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
অভিনেত্রীর স্বামী তথা পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সমান্থা। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়মবত্তূরের ইশা যোগ কেন্দ্রে ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। চলতি বছরের জুন মাসে নিজের ছবি ‘মা ইন্তি বঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। জানিয়েছিলেন, পেশাগত কাজের দায়িত্ব শেষ করে কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন তিনি।
সম্প্রতি তাঁর জীবনের এই বিশেষ অধ্যায়কে ঘিরে আয়োজন হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। নাম সীমন্তম। সেই ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সমান্থা। ঐতিহ্য মেনে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজও। হবু বাবা হিসেবে রাজের দায়িত্বপালনের ঝলকও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এমনকি সন্তানের আসার প্রস্তুতিতে রাজকে ‘বেবি মনিটরের স্ট্যান্ড’ তৈরি করতেও দেখা গিয়েছে।
মাতৃত্বের শেষ পর্যায়ে পৌঁছেও নিজের শারীরচর্চা চালিয়ে যাচ্ছেন সমান্থা। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম মাস থেকে নবম মাস পর্যন্ত শারীরচর্চার নানা মুহূর্তের ভিডিয়োও ভাগ করেছেন তিনি। এক দিকে মাতৃত্বের প্রস্তুতি, অন্য দিকে কাজ থেকে সাময়িক বিরতি— সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়কে নিজের মতো করে উপভোগ করছেন অভিনেত্রী।

অনলাইন ডেস্ক