নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীকে মারপিট করে ছিনতাইয়ের ঘটনায় মুল আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫,নাটোর ও এসআরবি-৪, নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে এসআরবি -৫,নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের সুপারী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৭),রাণীনগর সদর বাজারের আনিছুর প্রাং এবং জুয়েল সাখিদার ভ্যানচালক বদের আলীর চার্জার ভ্যান যোগে নিজ বাড়ী থেকে গত ৪জুন ভোর রাত অনুমান সাড়ে ৪টায় নাটোর সুপারী কিনতে বের হন।
এসময় রাণীনগর -আত্রাই-নাটোর সড়কের রাণীনগর এরাকার চকের ব্রিজ নামক স্থানে পৌছলে ছিনতাইকারীরা তাদের ভ্যান থামিয়ে গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট শুরু করে। এরপর ব্যবসায়ীদের কাছে থাকা ৪৫হাজার ৮০০ টাকা এবং ২টি স্মার্ট মোবাইল ফোন, যার মুল্য অনুমান ১৯হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের মারপিটে রফিকুল ইসলাম আহত হলে স্থানীয় লোকজনের সহায়তায় রাণীনগর হাসপাতালে ভর্তি হন।
এঘটনায় গত ৪জুন রফিকুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন থেকে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি সুদক্ষ ও চৌকশ টীম ঘটনার ছায়া তদন্ত ও তথ্য সংগ্রহ শুরু করেন। এরই ধারাবাহিকতায় নাটোর ক্যাম্প এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যেমে জানতে পারেন যে, ঘটনার প্রধান ও মূল পরিকল্পনাকারীসহ জরিতরা ঢাকার আশুলিয়া থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে (৯ নভেম্বর) সোমবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার মোজার মিল এবং ইপিজেড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং শাকিল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শরিফুল ইসলাম রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে এবং শাকিল হোসেন একই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে এসআরবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

কাজি আনিসুর রহমান (রাণীনগর (নওগাঁ)