ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ৮০ ছাড়াল! নিখোঁজ বহু, ‘বিপর্যয়’ ঘোষণা করল প্রশাসন

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:২১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:২১:২৩ অপরাহ্ন
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ৮০ ছাড়াল! নিখোঁজ বহু, ‘বিপর্যয়’ ঘোষণা করল প্রশাসন ছবি: সংগৃহীত
আমেরিকার টেক্সাস প্রদেশে বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল। সোমবার সকাল পর্যন্ত ২৮ শিশু-সহ ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকে। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চলছে সেখানে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি।

শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।

সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে প্রায় ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ২৭ জন ছাত্রী ছাড়াও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সংখ্যা ৪০-এরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজে নেমেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী (ইউএস কোস্ট গার্ড)। আকাশপথেও চলছে তল্লাশি অভিযান।

কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার