ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চর মোন্তাজে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জরুরি চিকিৎসার অভাব নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ

ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ!

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০১:০০ অপরাহ্ন
ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ!

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। ক্লাবটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য শাস্তির শঙ্কায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার দলবদলের বিষয়টি। আর হলান্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি গোলের পর গোল করে দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন তিনি। চলতি প্রিমিয়ার লিগেও প্রথম নয় ম্যাচে তার গোলসংখ্যা নয়।

সিটির সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের। তবে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড। তার মতে, সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের আপিলের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে।

এ বিষয়ে আলফ-ইঙ্গে বলেন, আপিলের রায় আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। দ্রুতই বিষয়টির নিষ্পত্তি হতে পারে। সিটি নিজেদের নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে বলে বিশ্বাস করে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।

তিনি আরও জানান, আর্লিং আপাতত মাঠের খেলাতেই মনোযোগ দিতে চান। যত বেশি সম্ভব ফুটবল খেলাই এখন তার মূল লক্ষ্য। মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে পরিবারই বেশি চিন্তিত।

এদিকে, আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটি বড় ধরনের শাস্তির মুখে পড়লে ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে হলান্ডসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে পারে।

হলান্ডকে দলে পেতে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব আগ্রহী হতে পারে। তবে তার বিশাল ট্রান্সফার ফি এবং উচ্চ বেতনের কারণে সব ক্লাবের পক্ষে এই চুক্তি সম্পন্ন করা সহজ হবে না। আর্থিক সামর্থ্য ও দীর্ঘদিনের আগ্রহের কারণে এ দৌড়ে এগিয়ে থাকতে পারে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হলান্ডের জুটি গড়ার সম্ভাবনাও ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এই দুই তারকা একসঙ্গে খেললে ইউরোপীয় ফুটবলে অন্যতম ভয়ংকর আক্রমণভাগ গড়ে তুলতে পারে স্প্যানিশ ক্লাবটি।

তবে এখন পর্যন্ত হলান্ডের দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নিশ্চিত ঘোষণা আসেনি। সবকিছু নির্ভর করছে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপর। ফলে আগামী দিনগুলোতে হলান্ডের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা আরও জোরালো হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬