ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম ডিমলায় আরও তিন ইউনিয়নে প্রকাশ্য লটারিতে ৩০ নারী কর্মী নির্বাচিত ২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:২৭:০৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আট আসামিকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো. মানিক (২০), মো. আলম (১৮), মো. জসিম (১৮), মো. নয়ন আলী (৩১), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৮) ও মো. সমসের আলী (১৮)। এছাড়া রঘুনাথপুর গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আকাশ (১৯) এই তালিকায় রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলায় পীরগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত বসান। বিচার শেষে তিনি প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান