ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৫২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৫২:৩৯ পূর্বাহ্ন
তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের তহশিলদার আনন্দ কুমার দাস ও গোদাগাড়ী ইউপি ভুমি অফিসের তহসিলদার ইসরায়েল হোসেনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।ইতমধ্যে তাদের দুজনকে জড়িয়ে পুর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে।স্থানীয়রা বলছে,একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্য তথ্য দেয়ায় এমন বিভ্রান্তির সংবাদ প্রকাশ হয়েছে।আনন্দ ও ইসরায়েল তাদের জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের নির্ভুল ও সত্য সংবাদ প্রকাশ করার আহবান জানিয়েছেন।

অন্যদিকে কোনো সুনির্দিষ্ট তথ্য- উপাত্ত্য ব্যতিত শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষের খন্ডিত অভিযোগের ওপর ভিত্তি করে সরকারি দপ্তরের দায়িত্বশীল কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একপেশে সংবাদ প্রকাশ করা কতটা যৌক্তিক সেটিও নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আনন্দ কুমার দাস বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসে এবং ইসরায়েল গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই অফিসগুলো সাধারণ মানুষের হয়রানির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে।যা সত্যি নয় মিথ্যা, ভিত্তিহীন,মানহানিকর ও উদ্দেশ্যেপ্রণোদিত।

প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, নামজারি (মিউটেশন), খাজনা আদায়, পর্চা উত্তোলন ও জমির রেকর্ড সংশোধনের মতো জরুরি সেবা পেতেও সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিটি কাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে মোটা অঙ্কের উৎকোচের শর্ত। যা সত্যি নয়,বাস্তব বিবর্জিত ও উদ্দেশ্যেপ্রণোদিত।

এছাড়াও তহশিলদার আনন্দ কুমার সরাসরি কোনো আর্থিক লেনদেন করেন না। তাঁর দুর্নীতির পুরো নেটওয়ার্কটি পরিচালিত হয় অফিস সহায়কদের মাধ্যমে। কাউন্টারে সেবা নিতে আসা লোকজনকে নানা জটিলতার কথা বলে পিওনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাদের মাধ্যমেই নির্ধারিত অঙ্কের ঘুষ পরিশোধের পর ফাইল টেবিল থেকে ছাড় পায় বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ণ,ভিত্তিহীন ও মনগড়া।

অন্যদিকে, গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইসরায়েলের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ ও  নামজারি প্রস্তাবের জন্য হাটপাড়া ভূমি অফিসে গেলে তহশিলদার ইসরায়েল ৪০০ টাকা দাবি করেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে,তা ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তারা বলেন, এসব অপপ্রচারের কারণে বিভিন্ন  ভুমি অফিসের স্বাভাবিক কর্মকান্ড বিঘ্নিত হচ্ছে।#

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান