ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, শোষণের প্রতিবাদ, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি' সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ইরানের হুমকিতে নিজের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক মিছিল বাঘায় ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:০০:০২ অপরাহ্ন
নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
নওগাঁর নিয়ামতপুর  উপজেলায় বৃহস্পতিবার  (১১ নভেম্বর )  হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ‘ভাইফোঁটা’ অনুষ্ঠান পালিত হয়েছে। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এটা পালন করা হয়। তাই এটাকে 'ভ্রাতৃদ্বিতীয়া'ও বলা হয়।

রশিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক চন্দ্র জানান, পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তা পালন করেন। বোনেরা এ দিন পালনের জন্য স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে আসেন। বোনেরা মিঠাই-মিষ্টান্নসহ ভালো খাবার তৈরি করেন। ভাইয়েরা বোনের ফোঁটা নিয়ে উপহার দেন। বোনেরাও সাধ্যমত উপহার দেন। 

ভাবিচা গ্রামের গৃহিণী ডেলা সরকার জানান,  ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে  এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাম হাতের কড়ে অথবা অনামিকা আঙুল দিয়ে চন্দনের  ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়।

শিক্ষার্থী প্রত্যাশা মন্ডল জানান, আজকে সকালে উপবাস থেকে আমার ভাইকে ফোঁটা দিয়েছি। ভাইয়ের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছি। 

আরেক গৃহিণী বেবি রানী জানান, আমার ভাই এবছর চাকরির জন্য দূরে থাকায় আসতে পারেনি। তাই ভাইফোঁটা দিতে পারিনি। মনটা খুব খারাপ লাগছে। তবুও দূর থেকেই ভাইকে আশীর্বাদ করেছি। 

একই গ্রামের শিক্ষক দেবশীষ মন্ডল (টিপু)  বলেন,  ভাইফোঁটা শুধু পারিবারিক গণ্ডীর মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব ।

ভাইফোঁটা  সনাতন ধর্মের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ পার্বণ। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয় ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে। ভাইয়েরা সারাজীবন বোনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। এটি ভ্রাতৃ-ভগ্নীর ভালোবাসা ও বন্ধনের প্রতীক। যুগ যুগ বেঁচে থাক ভাই-বোনের এই সেতুবন্ধন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬