রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক মোঃ আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগর ভবনের হিসাব বিভাগের দপ্তর কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা।
অনুষ্ঠানে হিসাব বিভাগের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা আব্দুর রাজ্জাক পিন্টুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে রাসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, প্রশাসকের একান্ত সচিব শহিদুল ইসলাম, হিসাব সহকারী আজগর আলী মারুফ, হিসাবরক্ষক মোঃ মনিরুজ্জামান, রাশিদ খান ও সেলিম রেজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ও মোঃ মঞ্জুর হোসেন, হিসাব সহকারী সেলিনা সুলতানা, অডিটর শাখাওয়াতুল ইসলামসহ হিসাব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :