ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, শোষণের প্রতিবাদ, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি' সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:০৪:২৬ অপরাহ্ন
কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল
ধোঁকার ডালনা তো মাঝেমধ্যেই খাওয়া হয়। কিন্তু ডিমের ধোঁকার ডালনা? ভাপা রান্নার কৌশল জেনে নিলেই সুস্বাদু পদ রেঁধে ফেলতে পারবেন। বাড়িতে কোনও সব্জি না থাকলেও সহজে এই রান্নাটি করে ফেলতে পারেন। রইল ডিমের ধোঁকার ডালনার রেসিপি।

উপকরণ

ধোঁকা প্রস্তুতির জন্য

৪টি ডিম

১ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

১ টেবিলচামচ সর্ষের তেল

মশলা প্রস্তুতির জন্য

১ ইঞ্চি আদা (টুকরো করা)

৭-৮ কোয়া রসুন

১টি ছোট টম্যাটো

৩টি কাঁচালঙ্কা

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ লঙ্কাগুঁড়ো

অল্প জল

ডালনা প্রস্তুতির জন্য

১টি বড় আলু (ডুমো ডুমো করে কাটা)

১টি পেঁয়াজ (কুচোনো)

১ চা-চামচ হলুদগুঁড়ো

১টি তেজপাতা

১টি শুকনোলঙ্কা

১টি চিরে রাখা এলাচ

ছোট দারচিনির টুকরো

২-৩টি লবঙ্গ

আধ চা-চামচ গোটাজিরে

আধমুঠো কসৌরি মেথি

আধ চা-চামচ গরমমশলাগুঁড়ো

১ চা-চামচ ঘি

স্বাদমতো নুন

প্রণালী

একটি পাত্রে ডিম, হলুদগুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।

তার পর যে পাত্রে ধোকা বানানো হবে, ধরা যাক একটি টিফিন বাক্স, তাতে সর্ষের তেল দিয়ে চারদিকে ব্রাশ করে দিতে হবে, যাতে ধোঁকা ভেঙে না যায়।

এ বার ডিমের মিশ্রণটি টিফিন বাক্সে ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে দিন।

তার পর একটি বড় কড়াইয়ে জল দিয়ে গরম করে নিন। তার পর তার মাঝখানে এই স্টিলের বাক্সটি বসিয়ে দিতে হবে। জলের ভাপে ধোঁকা তৈরি হয়ে যাবে। ঢাকা ১৫ মিনিট অপেক্ষা করুন।

অন্য দিকে আদা, রসুন, টম্যাটো, লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভাল করে পিষে নিতে হবে। একটা মশলা প্রস্তুত করে রেখে দিন পাশে।

ও দিকে একটি ছোট পাত্রে গুঁড়োমশলাগুলি নিয়ে নিন। তাতে অল্প জল দিয়ে গুলে রেখে দিন।

এ বার কড়াই থেকে টিফিন বাক্স নামিয়ে জল ফেলে দিন। কড়াই শুকিয়ে গেলে তাতে পরিমাণমতো তেল দিয়ে দিন। তেল গরম হলে তাতে আলু ছেড়ে দিন। এক চিমটে হলুদ আর নুন দিয়ে আলু ভাজতে শুরু করুন। বাদামি রং ধরলে কড়াই থেকে তুলে রেখে দিন।

টিফিনবাক্সে ডিমের ধোঁকা প্রস্তুত হয়ে রয়েছে। একটি থালায় ঢেলে ছোট ছোট আকারে কেটে নিন ছুরি দিয়ে। চাইলে তেলে অল্প করে ভেজেও নিতে পারেন টুকরোগুলি।

এ বার সেই তেল গরম করে তেজপাতা, শুকনোলঙ্কা, গোটাজিরে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ ফোড়ন দিন। মশলার সুবাস বেরোতে শুরু করলে তাতে পেঁয়াজকুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।

পেঁয়াজে বাদামি রং ধরলে তাতে আদা, রসুন, টম্যাটো, লঙ্কা বেটে রাখা মশলাটি ঢেলে দিন। এক চিমটে হলুদ আর নুন দিয়ে মশলাটি কষাতে থাকুন। তার পর গুলে রাখা গুঁড়োমশলাগুলিও কড়াইয়ে মিশিয়ে দিন। সমস্ত মশলা একসঙ্গে কষাতে থাকুন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা আলু দিয়ে দিন। মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর তাতে পরিমাণমতো গরম জল দিয়ে দিন।

জল ফুটিয়ে মিনিট পাঁচেক পর তাতে ডিমের ধোঁকাগুলিও মিশিয়ে দিন।

শেষে কসৌরি মেথিগুঁড়ো, গরমমশলাগুঁড়ো এবং ঘি ঢেলে দিয়ে ঝোল ফুটিয়ে নিতে হবে মিনিটখানেক।

তার পর গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬