ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে ভূমিধসে বাবা-মা ও দাদী মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেল ১১ মাস বয়সী শিশু

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৪২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৪২:৫৪ অপরাহ্ন
ভারতে ভূমিধসে বাবা-মা ও দাদী মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেল ১১ মাস বয়সী শিশু ছবি: সংগৃহীত
ভারতের মান্ডি জেলায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে বাবা-মা ও দাদী মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেল ১১ মাস বয়সী শিশু। ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টার দিকে। তবে শিশুটিকে সকালে একা বাড়ির ভেতরে জীবিত অবস্থায় পাওয়া যায়।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনার সময় প্রবল বর্ষণ হচ্ছিল। বৃষ্টির পানি তাদের বাড়িতে ঢুকে পড়ছিল, তাই রমেশ কুমার (পিতা), রাধা দেবী (মাতা) ও পুনম দেবী (দাদী) পানি অন্যদিকে সরাতে বাইরে যান। তখনই হঠাৎ ভূমিধস ঘটলে তিনজনই প্রাণ হারান।

রমেশের বাড়ির উপরের দিকে বসবাস করা প্রতিবেশীরা রাত আনুমানিক ২টার দিকে নিচে নেমে এসে দেখতে পান শুধু শিশুটি ঘরের ভেতরে ঘুমাচ্ছে।

শিশুটির চাচা বলেন, সেই রাতে খুব বেশি বৃষ্টি হচ্ছিল। পানির প্রবেশ বন্ধ করতে তারা বাইরে গিয়েছিলেন। মেয়েটি তখন ঘুমাচ্ছিল। ওরা জানত না যে মেঘভাঙা (ক্লাউডবার্স্ট) বৃষ্টি হয়েছে। পানি সরানোর কাজ করার সময় ভূমিধস ঘটে। প্রতিবেশীরা যারা উপরে থাকত, তারা রাত ২টার দিকে এসেছিল। তখন দেখে যে কেবল শিশুটি ভেতরে ঘুমাচ্ছে। ভোরে, আনুমানিক ৫টা থেকে ৫:৩০-এর মধ্যে আমরা ১২-১৩ জন সেখানে যাই।

তিনি আরও বলেন, তখন পানি অনেক বেশি ছিল, তাই আমরা প্রথমে সেতু পেরিয়ে ভাইয়ের বাড়িতে যেতে পারিনি। পরে পানি কিছুটা নামলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। তখনই আমার ভাইয়ের মৃতদেহ খুঁজে পাই।

রমেশের দেহ ধ্বংসাবশেষের নিচে পাওয়া গেলেও, তার স্ত্রী এবং মা এখনও নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালছে।

তিনি আরও জানান, বিগত কয়েক দিনে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য যোগাযোগ করেছেন।

তিনি বলেন, আমরা ওকে কাউকে দেব না, নিজেরাই লালন-পালন করব।

হিমাচল প্রদেশে ২০ জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে বৃষ্টিজনিত কারণে – ভূমিধস, হঠাৎ বন্যা ও মেঘভাঙা বৃষ্টির মতো ঘটনায়। এছাড়া ২৮ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী