কক্সবাজারের টেকনাফে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও বিজিবির সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে মিছিল থেকে।
সেইসঙ্গে দা দিয়ে মাথায় আঘাত করে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গুরুতর আহত করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মো. জাফর (৪০) টেকনাফ মডেল থানায় কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টেকনাফ সদরের গোদার বিল এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। সেখানে মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের এক সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোদার বিল এলাকায় নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর আলমের নেতৃত্বে বের হওয়া মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় দা দিয়ে আঘাত করে এক পুলিশ সদস্যকে আহত করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেন, রাত ১১টার দিকে আহত এক পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। মাথায় গুরুতর জখম ছিল। ক্ষতস্থানে সেলাই করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক