ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে রাজশাহীর ১০ ওয়ার্ডে মশা নিধনে ফগার স্প্রে ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪ ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯

গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৫:২৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৫:২৪:৩৪ অপরাহ্ন
গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু
বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের পুত্র নাটোর জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেছেন- "কয়েকদিন ধরে গুরুদাসপুরে অশান্ত পরিবেশ লক্ষ্য করছি। গত ২৫ বছর ধরে এলাকায় বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান আছে। শহীদ মোবিদুল ও বাবু হত্যাকান্ডের বিচার এখনো হয়নি। তেমনি ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচারও হয়তো আমরা দেখে যেতে পারব না। কিন্তু হত্যাকারী বারবার রক্তভেজা হাত মুছে ঘুরে বেড়ায়। সুশাসন চাই আমরা, সুশাসন দিতে হবে, এটা আমাদের সংবিধান স্বীকৃত দাবি।"

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বিকেলে গুরুদাসপুর বাজারস্থ বাগানবাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন ব্যারিষ্টার রঞ্জু। এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন- "আজকে শুধু শাকিলের ইস্যুতে এবং এর সঙ্গে সম্পৃক্ত লজ্জাজনক ইস্যুতে নাটোর জেলা বিএনপির কমিটি দুইভাগে বিভক্ত হয়ে গেছে। আসাদ ভাইয়ের নেতৃত্বে ছয়জন মানুষ সেই প্রতিবাদ করেছি। মানুষকে প্রতিবাদী হতে হবে। প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে দেখবেন একে একে নিজেদের অধিকার হারাচ্ছেন।"

সম্প্রতি সার ডিলার নিয়োগ নিয়ে রঞ্জু বলেন, 'সারের ডিলারশিপ বরাদ্দের জন্য যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, তার প্রমাণ পত্রিকা গুলোতে নিয়মিত আসছে। ২০ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা ঘুষ লেনদেনে সারের ডিলারশিপ দেয়া হয়। সেই টাকা রালি-মিছিলে খরচ না করে দুই হাজার টাকা করে কৃষকদের বরাদ্দ দেন। এতে আপনাকেও মানুষ মনে রাখবেন।'

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সুজন, বড়াইগ্রামের জিয়া পরিষদ সভাপতি জিল্লুর রহমান, ধারাবারিষা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক জার্জিস হোসেন, মশিন্দা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান, রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে তাবারক বিতরন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪

নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪