ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল জয়পুরহাটে মাদক কারবারির বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ

বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:১৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:১৫:৪৮ অপরাহ্ন
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির উপজেলার একটি ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে আগে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, কিশোরীর পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত ব্যক্তির পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় কিশোরীর মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।

বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে কিশোরী মাকে ঘটনা খুলে বলে। এরপর রাতে থানায় মামলা করেন মা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরীর মা বলেন, এ ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। পড়তেও যায়নি। তিনি ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলাটির তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু