রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, ওই দিন বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আসামি লিমন। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হন।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে অতিরিক্ত রক্তক্ষরণকে তাঁর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক