নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ১২ বোর লেডবল কার্তুজ ও একটি দা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ আমবাগানের দক্ষিণে বাঁশবাড়িয়া বাজার থেকে গয়লার ঘোপগামী সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি লাল রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে তিনটি ১২ বোর লেডবল কার্তুজ ও একটি দা উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক