ছাঁকা তেলে পকোড়া বা বড়া ভাজার পরে সেই তেলটি আর ব্যবহার না করে ফেলে দিতেই বলছেন চিকিৎসকেরা। বার বার একই তেল গরম করলে তেলে কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয়। তার প্রভাবে শরীরে প্রদাহ সৃষ্টি হয়।
ক্যানসারের ঝুঁকিও বাড়ে এতে। ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (এফএসএসএআই) জানিয়েছে, কোনও তেল তিন বারের বেশি গরম করা উচিত নয়। করলেই ট্রান্স-ফ্যাট তৈরির আশঙ্কা থাকে। লুচি ভাজার পরে বা চপ তৈরির পরে এক কড়া তেল ফেলে দেওয়া কষ্টকর। সেই তেলটি কাজে লাগাতে পারেন অন্য ভাবে।
১। তেল ঠান্ডা করে পরিষ্কার কাপড়ের সাহায্য ছেঁকে বোতলে ভরে নিন। বাড়ির কোল্যাপসিবল গেটের জয়েন্টগুলিতে ড্রপারের সাহায্যে সেই তেল দিন। বৃষ্টিতে কোল্যাপসিবল গেটে জং ধরে যায়। গেট টানতে কষ্ট হয়। তেল দিলে গেট খোলা-বন্ধ করা সহজ হবে।
২। তেল কাপড়ে ভিজিয়ে ছাদের দরজায় বা জানলার গ্রিল মুছে দিতে পারেন। ভাল করে ধুলো-ময়লা পরিষ্কার করার পরে তেল দিয়ে একবার মুছে দিলে গ্রিল চকচকে করবে।
৩। বাড়ির পুরনো কাঠের আসবাবগুলিও পরিষ্কার করে এই তেল কাপড়ে ডুবিয়ে মুছে নিতে পারেন। আসবাবে চমক আসবে।

ফারহানা জেরিন