ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল জগলুল

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:৩৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:৩৬:৪৭ অপরাহ্ন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল জগলুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল জগলুল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে তবে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহবায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে তিনি এই হুশিয়ারি দেন।

জগলুল আহসান বলেন, বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবার কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম এর দাত ভাঙা জবাব দেবে।

কর্নেল (অব.) জগলুল আহসান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতা যেভাবে বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে বসিয়েছিলেন, তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর প্ররোচণায় দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে জীবনবাজি রেখে পাশে থাকবে জাতীয়তাবাদী ফোর্সেস ফোরাম।

ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ্বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল জগলুল

প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নেও প্রতিজ্ঞা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু