ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯গুনীজন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:৪০:১৬ অপরাহ্ন
বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯গুনীজন বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯গুনীজন
রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রায় ৫০০ বছর বয়সী বটবৃক্ষের ছায়াতলে অনুষ্ঠিত হয়েছে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ২০২৬’। বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তরুণদের নিজস্ব উদ্যোগ গ্রহণ এবং জাতীয় কৃষিনীতি ও কৃষি নীতিমালায় এগ্রোইকোলজিকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী ‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ শ্লোাগান এবং ‘বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা’ প্রতিপাদ্যে বারসিক (BARCIK), বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বরেন্দ্র অঞ্চলে পরিবেশ, প্রাণ-প্রকৃতি সুরক্ষা, সামাজিক-সাংস্কৃতিক নানা উদ্যোগ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার সাথে সম্পৃক্ত তরুণ-যুবদের কাজগুলো স্বিকৃতি ও জোড়দার করার লক্ষ্যে এই অঞ্চলের তরুণদের বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মাননা প্রদান করা হয়েছে। মোট ১৫টি ক্যাটাগরিতে সংগঠন, সংগঠক ও ব্যাক্তি পর্যায়ে ১৯জনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনে দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছে স্বচ্ছলতা এসোসিয়েশন, দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন মুভমেন্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও পরিবেশআন্দোলনকর্মী মো. আতিকুর রহমান; দ্যা বেস্ট ইয়ুথ ইনভাইরোনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ এর শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিবেশকর্মী মো. নাহিদুজ জামান; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর প্রচর ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসনাত বিজভি; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুব, পবিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম; দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স; দ্যা বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম; দ্যা বেস্ট ইয়ুথ ইডুকেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর সংগঠন ছোট্ট ন্বপ্ন; দ্যা বেস্ট ইয়ুথ এগ্রোইকোলজি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনপুরের হরিহরপুর আদর্শ যুব ক্লাবের সভাপতি মো. আজিদ সরকার; দ্যা বেস্ট ইয়ুথ উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডী; দ্যা বেস্ট ইয়ুথ এগ্রোইকোলজি প্রাকটিশনার অ্যাওয়ার্ড যৌথভাবে পেয়েছেন ৪ জন যুব কৃষক-কৃষাণী। তারা হলেন, পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের নিরাপদ ফলচাষী মো. রিদয় আলী; ময়েনপুর, তানোরের নিরাপদ সবজি উৎপাদনকারী মৌসুমী বেগম; পবার দর্শনপাড়ার ইউনিয়নের মো. সাজেমান হোসেন; মোহর, তানোরের যুব কৃষক মো. ইকবাল হোসেন।

সম্মেলনে দ্যা বেস্ট ইয়ুথ বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দম্পতি মো. ইমরুল কায়েস ও ইভা মনি; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন সোস্যাল ইনিশিয়েটিভস অ্যাওয়ার্ড পেয়েছেন তানোরের যুব মো. নাহিদ মাহমুদ; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যপক পরিস্কার পরিচ্ছন্নতা পরিচালনাকারী সংগঠন বিডি ক্লিন, রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস; রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া; গ্রিন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি মোস. রহিমা খাতুন; ময়েনপুরর ৫০০ বছরের পুরনো বটগাছের সুরক্ষা প্রদানকারী আলহাজ্ব মো. আলী আফজাল খাঁ, আলহাজ্ব মো. আব্দুল লতিফ; নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি মো. আতিকুর রহমান, তানোরের স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও নূর ধানের আবিস্কারক কৃষক নূর মোহাম্মদসহ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু