ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:৫৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:৫৭:৪৯ অপরাহ্ন
শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু
রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত এ মসজিদে শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র জুমার নামাজে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজগুলোও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সব কাজ শেষ হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে।”

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ও শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপি এবং মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান থাকায় এতদিন দরগাহ শরীফের পূর্বপ্রান্তে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রাসিক মাহফুজুর রহমান রিটন শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করে নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। নবনির্মিত মসজিদে এখন থেকে নিয়মিত নামাজ আদায় করা হবে। অন্যদিকে, অস্থায়ী মসজিদের স্থানে দরগাহ মসজিদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে।

রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের আওতায় দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা বিশিষ্ট মসজিদ নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পবিত্র এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রাখার পাশাপাশি এর সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু