ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৫:১২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৫:১২:০৫ অপরাহ্ন
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক
গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন এক যুবক। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় তাদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর আটকে পড়েন। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা জানান, রাত ১০টার দিকে ফকিরবাড়ী এলাকায় বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার অভিযান।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। দিবাগত রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কেন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু