ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৫:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৫:২৪:২৩ অপরাহ্ন
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের ব্যাংকিং খাতের প্রতিযোগিতামূলক পরিবেশে পরিবর্তন আসছে। এর প্রভাব পড়ছে বিদেশি ব্যাংকগুলোর ব্যবসায়িক কৌশলেও। বিশেষ করে খুচরা ব্যাংকিং থেকে সরে এসে কর্পোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন এবং আন্তঃসীমান্ত বিনিয়োগে বেশি মনোযোগ দিচ্ছে এসব ব্যাংক।

ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম সংকুচিত করা বা এ খাত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের পেছনে দুটি বিষয় কাজ করছে। একদিকে স্থানীয় ব্যাংকগুলোর প্রতিযোগিতার সক্ষমতা বেড়েছে, অন্যদিকে বহুজাতিক ব্যাংকগুলো বিশ্বব্যাপী তাদের ব্যবসায়িক অগ্রাধিকার পুনর্নির্ধারণ করছে।

গত কয়েক বছরে স্থানীয় ব্যাংকগুলো শাখা নেটওয়ার্ক, গ্রাহকসংখ্যা, ডিজিটাল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা ও আর্থিক পণ্যের পরিসর বাড়িয়েছে। ফলে ব্যক্তিগত গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে খুচরা ব্যাংকিংয়ে বিদেশি ব্যাংকগুলোর প্রচলিত প্রতিযোগিতামূলক সুবিধা অনেক ক্ষেত্রে কমে এসেছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের সিদ্ধান্ত তাদের বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের অংশ। এটি শুধু বাংলাদেশের জন্য নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।

তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে। তবে দেশের অন্যান্য কার্যক্রম চালু রাখবে ব্যাংকটি। এর মাধ্যমে কর্পোরেট ব্যাংকিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে গ্রাহকদের আস্থা বাড়াতে স্থানীয় ব্যাংকগুলোকে স্বচ্ছতা, সততা ও সেবার মান উন্নত করার পরামর্শ দেন তিনি।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক অব্যাহত থাকলে প্রস্তাবিত পুনর্গঠনের কারণে দেশের আর্থিক খাত বা বিনিয়োগ প্রবাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে না। তিনি এ পরিবর্তনকে বৈশ্বিক ব্যাংকিং কৌশলের বৃহত্তর রূপান্তরের অংশ হিসেবে উল্লেখ করেন।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকসংখ্যা বাড়ানো এবং বৃহত্তর জনগোষ্ঠীকে খুচরা ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় ব্যাংকগুলোর স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। বিপরীতে, বিদেশি ব্যাংকগুলোর পক্ষে এত বিস্তৃত বাজারে কার্যক্রম পরিচালনা করা কঠিন। এ কারণে খুচরা ব্যাংকিংয়ে তাদের প্রতিযোগিতা করাও তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজার অবস্থান শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশি ব্যাংকগুলোর ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আসা স্বাভাবিক।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মো. মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের কারণে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে না।

গত ৮ অক্টোবর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাইয়ের ঘোষণা দেয়। তবে বাংলাদেশে দীর্ঘমেয়াদি কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি। তারা কর্পোরেট ও বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাবে। বিশেষ গুরুত্ব দেবে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তঃসীমান্ত মূলধন প্রবাহ এবং অবকাঠামো অর্থায়নে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ ব্যবসা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। এ সময় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে এইচএসবিসিও বাংলাদেশে খুচরা ব্যাংকিং কার্যক্রম বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখবে ব্যাংকটি।

বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্তের মাধ্যমে বিদেশি ব্যাংকগুলো এমন ব্যবসায়িক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক, বিশেষায়িত দক্ষতা এবং আন্তর্জাতিক আর্থিক সংযোগ বাড়তি সুবিধা দিতে পারে।

শক্তিশালী হচ্ছে স্থানীয় ব্যাংক

দেশের খুচরা ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সম্প্রসারণ প্রতিযোগিতার ধরন বদলে দিয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও গ্রাহকদের কাছে পৌঁছাতে ব্যাংকগুলো শাখা নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার পরিসর বাড়িয়েছে।

একই সঙ্গে ক্রেডিট কার্ড, ভোক্তা ঋণ, সঞ্চয়ী পণ্য, মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেনের সুবিধাও সম্প্রসারিত হয়েছে। ফলে প্রযুক্তি, আন্তর্জাতিক সেবা ও গ্রাহক অভিজ্ঞতার ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলোর প্রচলিত সুবিধা খুচরা ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে কমে এসেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাজারে উপস্থিতি বাড়ালেই হবে না। এ প্রবৃদ্ধি ধরে রাখতে স্থানীয় ব্যাংকগুলোকে কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালন এবং গ্রাহকসেবার মান উন্নত করতে হবে।

বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক সম্ভাবনা

অর্থনীতিবিদদের মতে, বিদেশি ব্যাংকগুলোর খুচরা ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের অর্থ বাংলাদেশের অর্থনীতির প্রতি তাদের আগ্রহ বা অঙ্গীকার কমে যাওয়া নয়। রপ্তানি-আমদানি অর্থায়ন, ঋণপত্র (এলসি), বৈদেশিক মুদ্রার লেনদেন, সিন্ডিকেট ঋণ, প্রকল্প অর্থায়ন এবং আন্তঃসীমান্ত বিনিয়োগে আন্তর্জাতিক ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া তাদের করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক আন্তর্জাতিক লেনদেন সহজ করে এবং বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাজারের আর্থিক সংযোগ বজায় রাখে।

রপ্তানি সম্প্রসারণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের লক্ষ্য সামনে রেখে কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ে বিদেশি ব্যাংকগুলোর উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, বর্তমান পরিস্থিতি স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোকে বিশেষায়িত আন্তর্জাতিক আর্থিক সেবায় মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করেছে।

বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং টেকসই বাণিজ্য ও বিনিয়োগ প্রবৃদ্ধি নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, স্বচ্ছ নিয়ন্ত্রক পরিবেশ এবং কার্যকর ব্যাংকিং সুশাসন প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

সার্বিকভাবে, বাংলাদেশের ব্যাংকিং খাতের এ পরিবর্তনকে শুধু খুচরা ব্যাংকিং থেকে বিদেশি ব্যাংকগুলোর সরে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। বরং স্থানীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান সক্ষমতা এবং বিদেশি ব্যাংকগুলোর বৈশ্বিক নেটওয়ার্ক ও বিশেষায়িত সেবার সমন্বয়ে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু