ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৬:২২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৬:২২:১১ অপরাহ্ন
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি কিংবা আলোচনায় আসার উদ্দেশ্যে নানা কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের উদ্দেশেও নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান অনন্ত জলিল। পোস্টে পবিত্র কোরআনের দুটি আয়াত উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন এই অভিনেতা।

পোস্টের শুরুতে সুরা ফাতিহার একটি আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ উল্লেখ করেন এই অভিনেতা। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ আয়াতটি উল্লেখ করেন। এর অর্থ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত জলিল। তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

অন্যদিকে, টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’ পাশাপাশি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সে দোয়াও করেন তিনি।

উল্লেখ্য, অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাকে ও তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু