হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ। গুরুতর চোটের কারণে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন ৮১ বছরের অভিনেতা। দুর্ঘটনায় তাঁর পাঁজরের পাঁচটি হাড়ে চিড় ধরেছিল। তার মধ্যে একটি হাড় ফুসফুসে ক্ষত তৈরি করে। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকেরা টিনুকে শয্যাশায়ী থাকার পরামর্শ দিয়েছেন। বাড়িতেই চলছে তাঁর ফিজ়িয়োথেরাপি। আপাতত বিপদ থেকে মুক্তি পেলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে অভিনেতার। চোটের কারণে দৈনন্দিন কাজকর্ম করতেও যথেষ্ট অসুবিধা হচ্ছে তাঁর। বিছানা থেকে ওঠা, বসা, এমনকি শোয়ার মতো সাধারণ কাজও এখন তাঁর কাছে বেশ যন্ত্রণাদায়ক। সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করেছেন চিকিৎসকেরা।
এরই মধ্যে অভিনেতার পেশাগত কাজের চাপ নিয়েও প্রশ্ন উঠেছে। খবর, কয়েক জন প্রযোজক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। কিছু ডাবিংয়ের কাজ বাকি রয়েছে। অথচ চোটের কারণে এখন স্বাভাবিক ভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছে টিনুর। শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ডাবিংয়ের কাজের জন্য যোগাযোগ করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন উঠছে। আপাতত অবশ্য বাড়িতে বিশ্রাম এবং ফিজ়িয়োথেরাপির মাধ্যমেই সুস্থ হয়ে ওঠার দিকে নজর দিচ্ছেন অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা কিংবা ডাবিংয়ের কাজ নিয়ে যোগাযোগের বিষয়ে এখনও পর্যন্ত টিনুর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
শেষ রাম চরণ ও জাহ্নবী কপূর অভিনীত ‘পেদ্দি’ ছবিতে দেখা গিয়েছে টিনুকে। সেখানে ক্রীড়ামন্ত্রী বিষ্ণুকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তামান্না হাবিব নিশু