ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে শুক্রবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রোকন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আঃ মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান এবং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রোকন সদস্যরা।
এসময় যোগদানকৃত উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বলেন, আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ এজন্য যোগদান করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এ ব্যাপারে জেলা ওয়ার্কাস পাটির সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী বলেন, গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিত ভাবে পদত্যাগপত্র জমা দিয়েছে। তাছাড়া সাদেকুল মাষ্টার আগে থেকেই ইসলামী মাইন্ডের ছিল এ কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মোঃ মোবারক আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও: