ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।

নওগাঁ জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান জুয়েল বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ ইসলাম লিটন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. মাসুদ হায়দার টিপু বলেন, যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের প্রতিটি কর্মসূচি সফল করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

কর্মীসভায় আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু