ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২ তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ নগরীজুড়ে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড সহ গ্রেফতার ১৫ রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৬:২০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৬:২০:৩২ অপরাহ্ন
আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান
ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে বাধা দেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ এতটা শক্তিশালী হলে দলটির সভাপতি শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। আওয়ামী লীগ সত্যিই শক্তিশালী হলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের নানা লক্ষণ থাকলেও সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চান না তারা। তবে জাতির সামনে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জুলাই সনদ না মেনে সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।


জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছেন, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবেন না।

শিক্ষাক্ষেত্রে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্কুল-কলেজের পরিচালনা কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলীয় শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার ঘটনাও ঘটছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, নির্বাচনে ভোট ডাকাত ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা হবে না এবং অন্যায় সহ্য করা হবে না।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার তরুণদের চাঁদাবাজি ও দখলদারত্বের দিকে ঠেলে দিয়ে সংকট তৈরি করছে। চাঁদাবাজি, মাস্তানি, খুন ও ধর্ষণের মতো অপরাধে তরুণদের জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তার ভাষ্য, দ্বিচারিতায় জড়িত সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়।

বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’—এ কথা বলার অধিকার ভারতের নেই।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ