ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২ তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ নগরীজুড়ে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড সহ গ্রেফতার ১৫ রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৭:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৭:২১:০১ অপরাহ্ন
রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত হতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জীবনে সফল হতে সময়ানুবর্তিতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত সময় মেনে চলার পরামর্শ দেন তিনি।

বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা ডিআইজি মামুন মাহমুদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।

শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও নৈতিকতার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, বিচারপতি জি এন রায় ও স্থপতি এফ আর খানের অবদানের কথা তুলে ধরেন।

প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য একটি নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক কমন রুমের ব্যবস্থা থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস বরাদ্দের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন ভূমিমন্ত্রী। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার কথা উল্লেখ করেন তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ