রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পৃথক অভিযানে আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) নগরীর শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে জাহাঙ্গীর আলম (২৮) ও নিরব আহম্মেদকে (২০) ২১ দিন করে এবং শাকিরুর ইসলামকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচজন এবং অন্যান্য মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বওেল জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

মোঃ মাসুদ রানা রাব্বানী :