ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২ তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ নগরীজুড়ে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড সহ গ্রেফতার ১৫ রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:০১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:০১:৫৯ অপরাহ্ন
রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী সিনেমা হলের ওবায়দুল্লাহর মার্কেটর সাগরের  দোকানের বৈদ্যুতিক পানির মোটর থেকে হঠাৎ করে কয়েকদিন ধরে সাবানের মতো ফেনাযুক্ত পানি বের হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আকস্মিক এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্কে পড়েছেন  সংশ্লিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন ইসলাম সাগর। সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী এলাকার মেসার্স ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী শামসুদ্দিন ইসলাম সাগরের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পানির মোটরটি চালালেই গত কয়েক দিন ধরে পানির সঙ্গে প্রচুর সাবানের মতো ফেনা বের হচ্ছে।

শুধু তাই নয়, ওই পানি কোনো পাত্রে জমিয়ে রাখলে পাত্রের গায়ে একধরনের অস্বাভাবিক আস্তরণও পড়ে যাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিনই দোকানে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী। ব্যবসায়ী শামসুদ্দিন ইসলাম সাগর জানান, হঠাৎ করে পানি থেকে এমন ফেনা বের হওয়া এবং পাত্রে আস্তরণ পড়ার বিষয়টি অত্যন্ত ভীতিকর ও রহস্যজনক। কেন এমন হচ্ছে, তার কোনো কুলকিনারা করতে পারছি না।

”তিনি আরও বলেন, “পানির এই অস্বাভাবিক পরিবর্তনের আসল কারণ কী, তা অবিলম্বে জানা জরুরি। পানিটিতে কোনো রাসায়নিক উপাদান, খনিজ বা তেল জাতীয় কিছু মিশে আছে কি না, তা দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে এই প্রথম জানলাম। দ্রুত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হলে এর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে জনস্বাস্থ্যঝুঁকি এড়াতে পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত এই পানি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ