ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২ তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ নগরীজুড়ে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড সহ গ্রেফতার ১৫ রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:২২:২৩ অপরাহ্ন
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক
সীমান্তের ওপারে ভারতের চা বাগান। ঘন সবুজের আড়ালে ঘুরে বেড়াচ্ছে দুটি চিতাবাঘ। আর মাঝখানে বয়ে চলেছে নাগর নদী। ওপারে বাঘের উপস্থিতির খবরে এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী গ্রামগুলোতে। নদী পেরিয়ে কখন বন্যপ্রাণী দুটি লোকালয়ে চলে আসে—এমন আশঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সীমান্তবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া সীমান্তের নাগর নদীর ওপারে ভারতের চা বাগান এলাকায় দুটি চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা। এ সময় বন্যপ্রাণী দুটিকে চা বাগানে ঘুরে বেড়াতে দেখা যায়। স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে ভারতের চা বাগান ও ঘন ঝোপঝাড়ে বন্যপ্রাণী দুটির অবস্থান। খাবার কিংবা প্রজননের সন্ধানে চিতাবাঘ দুটি নাগর নদী পার হয়ে বাংলাদেশের লোকালয়ে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে সীমান্তবর্তী এলাকার মানুষ, বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বালিয়াডাঙ্গী সীমান্তে বন্যপ্রাণীর উপস্থিতি অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালের আগস্টের শেষ দিকে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীতে কুমির ভেসে ওঠার ঘটনা আলোচনার জন্ম দিয়েছিল। সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন এলাকায় হায়নার আক্রমণ এবং বনরুই ও নীলগাইয়ের মতো বন্যপ্রাণীর উপস্থিতির খবরও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, “ধনতলা ইউনিয়ন এলাকার নাগর নদীর ওপারে ভারতের সীমান্তসংলগ্ন চা বাগান এলাকায় চিতাবাঘ দেখা যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।”

ঠাকুরগাঁও জেলা বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, চিতাবাঘ দেখার বিষয়ে তাঁর কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

এদিকে, বাঘ দেখার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক মানুষের ভিড় বাড়ছে সীমান্ত এলাকায়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নদী পারাপার ও চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ