ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১০ বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন? রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন কানামাছি খেলতে গিয়ে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তার একমাত্র মেয়ে শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পরে সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ আদালতের! ‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার বাঙালি মতে বিয়ে করলেন রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামী নন্দীশ! কনে কি কলকাতার মেয়ে? নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে ​রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ৪ হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা ভারতের উড়িষ্যা খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি জাতীয় পর্যায়ে সেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:৩৫:৫২ অপরাহ্ন
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪ ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
রাজধানীর আজিমপুর এলাকায় ‘গোপন বৈঠকে’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য।

ডিএমপি জানিয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা। পরদিন সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫