ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১০ বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন? রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন কানামাছি খেলতে গিয়ে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তার একমাত্র মেয়ে শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পরে সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ আদালতের! ‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার বাঙালি মতে বিয়ে করলেন রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামী নন্দীশ! কনে কি কলকাতার মেয়ে? নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে ​রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ৪ হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা ভারতের উড়িষ্যা খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি জাতীয় পর্যায়ে সেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪৯:৪৩ অপরাহ্ন
‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার ‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিনোদনজগতে। তার পর থেকেই বলিউড অভিনেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তারকাদের ব্যক্তিগত নিরাপত্তাই নয়, তাঁদের দেখতে ভিড় জমানো অনুরাগীদের সুরক্ষাও যে সমান গুরুত্বপূর্ণ, সে কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে টাইগারের উপর হামলার প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

টাইগারের উপর হামলার ঘটনায় উদ্বেগে রয়েছেন অনন্যাও। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, এর পর থেকে নিরাপত্তার বিষয়টি নিয়ে সকলেই আরও বেশি সতর্ক হবেন। কারণ, বিষয়টি শুধু অভিনেতার নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। কোনও তারকাকে ঘিরে যখন বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে, তখন সেই প্রত্যেকের নিরাপত্তার কথাও ভাবতে হয়।’’

তবে নিরাপত্তার কারণে অভিনেতা ও অনুরাগীদের মধ্যে দূরত্ব তৈরি হোক, তা একেবারেই চান না অনন্যা। তাঁর কথায়, “একজন অভিনেতার কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হল, যখন কোনও দর্শক তাঁর কাছে এসে জানান যে, পর্দায় অভিনীত কোনও চরিত্রের মধ্যে তিনি নিজের জীবনের ছায়া খুঁজে পেয়েছেন। দর্শকের সঙ্গে এই যোগাযোগটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। তাই নিরাপত্তার কারণে অভিনেতা ও দর্শকের মধ্যে এই সম্পর্ক নষ্ট হয়ে যাক, তা আমি কখনওই চাইব না। তবে শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ।’’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ে একটি ফুটবল ক্লাব থেকে বেরনোর সময় হামলার মুখে পড়েন টাইগার। সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ তাঁর গাড়ি লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় তিন দুষ্কৃতী। ঘটনার ভিডিয়োও প্রকাশ্যে আসে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা, তবে তাঁর গাড়ির চালক এবং এক ভ্লগার আহত হন বলে খবর।

এই ঘটনার পর বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভুয়ো খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিয়ো ছড়ানো নিয়ে সতর্ক করা হয়েছে টাইগারের দলের তরফেও। অভিনেতার নামে কোনও ভুয়ো মন্তব্য বা ভিডিয়ো প্রচার করলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫