ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অর্ধনগ্ন হয়ে অশ্রাব্য ভাষায় গালি! মধ্যরাতে রাখির প্রাক্তন বন্ধুর গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত রাজনীতিকের পুত্র

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:১৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:১৮:৪৮ অপরাহ্ন
অর্ধনগ্ন হয়ে অশ্রাব্য ভাষায় গালি! মধ্যরাতে রাখির প্রাক্তন বন্ধুর গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত রাজনীতিকের পুত্র অর্ধনগ্ন হয়ে অশ্রাব্য ভাষায় গালি! মধ্যরাতে রাখির প্রাক্তন বন্ধুর গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত রাজনীতিকের পুত্র
রাতের মুম্বইয়ে পথ দুর্ঘটনা, নাম জড়াল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা জাভেদ শেখের পুত্রের। দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন রাখি সওয়ান্তের প্রাক্তন বন্ধু তথা নেটপ্রভাবী রাজশ্রী মোর। তাঁর দাবি, রবিবার রাতে তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। জাভেদ শেখের পুত্রের গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে।

গাড়ি চালানোর সময়ে নবনির্মাণ সেনার পুত্র রাহিল জাভেদ শেখ মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছেন রাজশ্রী। এখানেই শেষ নয়। গাড়ি থেকে অর্ধনগ্ন অবস্থায় অশ্রাব্য ভাষা গালাগাল করছিলেন তিনি, অভিযোগ রাজশ্রীর। রাহিলের একটি ভিডিয়োও তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা গিয়েছে গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল, তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। গাড়ি থেকে মত্ত অবস্থায় শরীরের অর্ধেকটা বার করে গালাগাল করতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি রাজশ্রীকে নাকি তিনি হুমকিও দিয়েছেন।

মত্ত অবস্থায় রাহিল জানান, তাঁর বাবা মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার সহ-সভাপতি। এমনকি পুলিশের সঙ্গেও তর্ক করে রাজশ্রীর দিকে পাল্টা অভিযোগ করার চেষ্টা করছিলেন রাহিল। রাজশ্রীকে হুমকি দিয়ে তিনি বলেন, “যাও, সাহস থাকে তো পুলিশের কাছে গিয়ে বলো। আমি জাভেদ শেখের পুত্র। তখন বুঝবে কী হয়!” তবে সেই হুমকির তোয়াক্কা না করেই পুলিশে অভিযোগ দায়ের করেন রাজশ্রী। সেই এফআইআর-এর ছবিও সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি।

মারাঠি ভাষায় কথা বলতে হবে, এই বিষয় নিয়ে বিতর্ক চলছে মহারাষ্ট্রে। মারাঠি ভাষায় কথা না বলায় এক বিক্রেতাকে মারধর করার খবর শিরোনামে উঠে আসে। সেখানেও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ ওঠে। এই বিষয় নিয়ে দিন কয়েক আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন রাজশ্রী। তাঁর বক্তব্য, মারাঠি ভাষা বলতে জোর না করে বরং পরিশ্রম করতে বলুন। এর পরেও তাঁর দিকে কটাক্ষ ধেয়ে এসেছিল।

উল্লেখ্য, একটা সময়ে রাখি সওয়ান্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে চর্চা হত বলিউডে। তবে সেখানেও এক মুখ দেখাদেখি বন্ধ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী