ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:০২:২৮ অপরাহ্ন
নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশে ফিরে রোববার (৬ জুলাই) মধ্যরাতেই আফঈদা-ঋতুপর্ণারা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা।

এরপর সোমবার (৭ জুলাই) নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
সবশেষ গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ নারী দল। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর দিনই বাফুফে ভবনে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। সপ্তাহ খানেকের মধ্যে সেই অর্থ হাতে পেয়ে যান ফুটবলাররা।
 
এবার আরও একটি ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেয়েরা। মিয়ানমার থেকে দেশে পা রাখার সাথে সাথে রোববার (৬ জুলাই) মধ্যরাতেই রাজকীয় সংবর্ধনা পেলেন আফঈদা-ঋতুপর্ণারা।
 
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী