নাটোরের লালপুরের কৃতি সন্তান ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’-এ সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লালপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে এবং লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসিত কুমার পাল, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ.এস.এম মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মোতালেব রায়হানের এই সাফল্য লালপুর উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মানের। তাঁর এই অর্জন অত্র অঞ্চলের যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হতে আরও বেশি অনুপ্রাণিত করবে। এ সময় অন্যান্যের মধ্যে লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মোঃ আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
গত (১লা নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবছর জাতীয় যুব পুরস্কার সারাদেশে জাতীয় পর্যায়ে দুইটি এবং বিভাগীয় পর্যায়ে ১৪টি পুরস্কার দেওয়া হয়।
লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সন্তান আব্দুল মোত্তালেব রায়হান ২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ছয়টি গরু নিয়ে গরুর খামার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয়। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, পরিবহনসহ বিভিন্ন খাতে তাঁর রয়েছে একাধিক উদ্যোগ।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :