ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

কম জমিতে বেশি ফসল রাণীশংকৈলে কৃষকদের নতুন চমক

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:১৬:৫১ অপরাহ্ন
কম জমিতে বেশি ফসল রাণীশংকৈলে কৃষকদের নতুন চমক কম জমিতে বেশি ফসল রাণীশংকৈলে কৃষকদের নতুন চমক
দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ। অন্যদিকে বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। এমন বাস্তবতায় অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের এ কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার
আলো দেখাচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে দেখা যায়, একই জমিতে ওপরের অংশে মাচা তৈরি করে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা। এ পদ্ধতিতে কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা চাষাবাদ করেছেন। কৃষক দেলওয়ার
হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন বলেন, একই জমিতে দুই ধরনের ফসল আবাদ করে তাঁরা বেশ লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলে জমিতে আদা থাকবে। ফলে একটি ফসল তোলার পর আরেকটি ফসল থেকে আয় করা সম্ভব হবে। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, দিন দিন কৃষিজমির পরিমাণ কমে আসছে।

তাই একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কৌশল হিসেবে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা, ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে। এ ছাড়া ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ হচ্ছে প্রায় ৮ হেক্টর জমিতে। এসব পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের উৎপাদন ও আয় বাড়ানোর সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮