ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আজ ঢাকার জজ আদালতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।

মামলাটিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০–এ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলা অন্য আদালতে বদলি করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

আদেশের পর আদালত ভবনের সিঁড়ি দিয়ে হেঁটে নামার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’

পরে আদালত প্রাঙ্গণে করা বিফ্রিংয়ে পরিমনি জানান, ছয় বছর ধরে আদালতে আসা–যাওয়া করছেন। কেউ বলতে পারবেন না তিনি কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণের ঘটনার প্রসঙ্গ টেনে পরী বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’

৫ নভেম্বরের ঘটনাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ (স্পর্শ) করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক।” তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?’

এর আগে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ৫ নভেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমনির ছবি-ভিডিও ধারণ করতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, এই রিপোর্টার তাকে স্পর্শ করেছেন।

পরীমনির অভিযোগ অস্বীকার করেন সমকালের রিপোর্টার রবিউল। তিনি বলেন, পরীমনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সবকিছুই ভিডিওতে দেখা গেছে। ৫ নভেম্বরের এ ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে ৮ নভেম্বর পরীমনির বরাবর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়