ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:২৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:২৬:৪০ অপরাহ্ন
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো রোধে কোনো সংবাদ, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, ভুল তথ্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টি করে। একই সঙ্গে তা গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী নগরের রানীবাজারের এস কে ফুড কর্নারে বরেন্দ্র ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিডো) আয়োজনে ভুল তথ্য, অপতথ্য ও তথ্য যাচাইবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখেই বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়। তথ্যের উৎস, প্রকাশের তারিখ ও নির্ভরযোগ্যতা যাচাই করে প্রচার করতে হবে। এ জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডোর রাজশাহীর নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

স্বাধীনতা, ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (ফ্রিডম) প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

বক্তারা বলেন, ভুল তথ্য ও অপতথ্যের অপব্যবহার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সামাজিক বিভেদ তৈরি করতে পারে। তাই তথ্যের উৎস ও প্রেক্ষাপট যাচাই এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সতর্ক থাকা জরুরি।

সাইবার সহিংসতার শিকার হলে আতঙ্কিত না হয়ে থানা, সাইবার ক্রাইম ইউনিট, জাতীয় জরুরি সেবা ৯৯৯, হেল্পলাইন ১০৯ এবং ব্লাস্টসহ আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়