ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৪:২৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৪:২৮:২৬ অপরাহ্ন
তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার
বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগ ও কাজ করতে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা সংকট সমাধান এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন এবং যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।

দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল অনেক অপেক্ষার। ১৯৪৭ সালে দেশভাগের পরও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও পরবর্তী সময়ে বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করে।

বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়েছিল উল্লেখ করে স্পিকার আরও বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে রেখেছিল বিগত আওয়ামী লীগ সরকার। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের আপামর ছাত্র-জনতা রাজপথে নেমে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।

সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনও বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, স্লোভেনিয়া সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগ ও কাজের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮